আমাদের সম্পর্কে
Medicine Mentor হলো বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও শিক্ষামূলক ডিজিটাল স্বাস্থ্যপ্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য সাধারণ মানুষ ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য সঠিক, প্রমাণভিত্তিক এবং সহজবোধ্য ঔষধ সম্পর্কিত তথ্য সরবরাহ করা। বর্তমান ডিজিটাল যুগে ভুল ও বিভ্রান্তিকর স্বাস্থ্যতথ্য মানুষের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। Medicine Mentor সেই ঝুঁকি কমিয়ে রেশনাল ড্রাগ ইউজ, মেডিসিন সেফটি এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি—
ঔষধের সঠিক ব্যবহার, একটি সুস্থ জীবন”
Vision
বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অনলাইন মেডিসিন ইনফরমেশন ও হেলথ এডুকেশন প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যেখানে মানুষ ভুল তথ্য নয়, সঠিক জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবে এবং ঔষধ ব্যবহারে নিরাপদ থাকবে।
- আমরা এমন একটি ভবিষ্যৎ কল্পনা করি যেখানে—
- মানুষ নিজের স্বাস্থ্যের বিষয়ে সচেতন
- ঔষধ ব্যবহারে দায়িত্বশীল
- এবং স্বাস্থ্যসেবায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম
Mission
আমাদের মিশন বাস্তবায়নের জন্য আমরা—
- সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় ঔষধ সম্পর্কিত তথ্য পৌঁছে দিই
- ভুল ঔষধ ব্যবহার ও self-medication এর ঝুঁকি কমাতে সচেতনতা তৈরি করি
- রোগভিত্তিক ওষুধ ব্যবহারে রেশনাল ড্রাগ ইউজ প্রচার করি
- স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য educational & reference content তৈরি করি
- ডিজিটাল মাধ্যমে স্বাস্থ্যশিক্ষাকে আরও সহজলভ্য ও কার্যকর করি
- দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের উন্নয়নে অবদান রাখি